Saturday, September 11, 2021

ওহে জীবন!!!

জীবন এক বিস্ময়। সে সুখ দুঃখ সবাই কে নিয়ে বেশ আছে। প্রতি মুহূর্তে সে নতুন নতুন শিক্ষা নিচ্ছে এবং দিচ্ছে। তাকে সন্তুষ্ট করার জন্য জীব অনন্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই প্রয়াস চালাতে গিয়ে মানুষ প্রয়োজন আর চাহিদা দুটো গুলিয়ে ফেলেছে। একজনের কাছে যেটা চাহিদা অন্যের কাছে সেটাই প্রয়োজন। এই দুটোর মধ্যে পার্থক্য যেই মুহূর্তে মানুষ বুঝতে পারবে সেদিন জীবন তার কাছে অনেক বেশি অর্থবহ হয়েছে উঠবে এবং সন্তুষ্টি পাওয়া টাও সহজ হবে।

জীবনে সহজ থাকা খুব সোজা কিন্তু সোজা থাকা খুব কঠিন।এই সোজা থাকতে গিয়েই অনেক  মানুষ কে কঠিন সংগ্রাম করতে হয় যা খুব একটা সহজ ব্যাপার নয়। একজনের কাছে একটার জন্য অনেক বিকল্প আসছে, ঠিক সেই সময় আর একজন একটা সুযোগ পেতেই প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে । জীবন একদিকে যেমন কঠিন বাস্তব ঠিক অন্যদিকে তেমন সুন্দর অনুভূতি।

জীবন একই সময়ে বিভিন্ন চিত্র দর্শন করায়। আকাশে প্লেন যেতে দেখে একজন ভাবে সে যদি ওই প্লেনে যেতে পারত কত আনন্দ হত। আর ঠিক তখনি সেই প্লেনের পাইলট ভাবছে সে যদি নীচে থাকতো তবে তার বাড়ীর লোকের সাথে সময় কাটাতে পারতো। নীচের মানুষ ভাবছে পাইলটের কি আনন্দ, সে বিভিন্ন দেশ ঘুরছে। আর পাইলট ভাবছে নীচের মানুষ কত সুখে আছে, রোজ বাড়ীর লোককে দেখতে পাচ্ছে। 

জীবনের এই বৈচিত্রময় চিত্র বর্ণনা করতে গিয়ে কবিগুরুর কবিতা মনে পরে গেলো...

"ও পারেতে বৃষ্টি এলো ঝাঁপসা গাছপালা।

এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা।।"


ঋতুপর্ণা বসাক

১১/০৯/২১


Sunday, September 5, 2021

#Teacher's Day..

 

TEACHER'S DAY!!!


TEACHER.....An amazing person who enlightens us in all ways, shows us the path we are looking for and prepares us the way universe wants us to be. 

Our first teachers are our parents. In every step they teach us, guide us, support us and mostly they love us unconditionally. After that in schools, colleges, universities and so on we got so many people (irrespective of age, gender, class, culture) who do this noble duty with utmost sincerity, dedication, love and passion. At every moment we learn from others - both living and non-living beings who teach us something that would be required at any particular time in our life. 

Today is a very auspicious day to celebrate this noble job. Thanks to all the teachers of the Universe for making us strong enough to fight our own battle and live the life confidently.




First Intro!

 Creation of Nature!!!




খুশীর ঠিকানা

  সুখ, খুশী, আনন্দ এরা কোথায় থাকে? এই অনুভূতিগুলোকে কোথায় পাওয়া যায়? সুখ, খুশী এই শব্দগুলোর সঙ্গে সঙ্গে অনুভূতিগুলোও যেন স্বপ্নের মতো মনে হয়...

Popular Posts