Moment-Evaluation!!!
বর্তমান-ক্ষণ এক অদ্ভুত অবস্থা। কেউ বর্তমানের মূল্য বোঝে না। যখন চলে যায় তখন সবাই আফসোস করে। বর্তমান যখন থাকে সবাই তখন অতীত আর ভবিষ্যৎ কে নিয়ে ব্যস্ত থাকে। আজ যা বর্তমান গতকাল সেটা ভবিষ্যৎ ছিল, আগামীকাল সেটাই অতীত। সে যখন অতীত আর ভবিষ্যৎ ছিল তখন সবার একে ছাড়া আর কোনো চিন্তা ছিল না, কিন্তু যেই সে বর্তমান হলো সব প্রাধান্য শেষ হয়ে গেলো। কথায় বলে "পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান। "
কেউ আমরা বর্তমানে বাঁচি না। তাকে নিয়ে চিন্তা করার সময়ই নেই আমাদের কারোর কাছে। আমরা অতীত আর ভবিষ্যতের মাঝখানে শাটল ককের ভূমিকা পালনে ব্যস্ত। বর্তমান কে অনুভব করার মতো মনই নেই আমাদের। তার অস্তিত্ব আমরা কাজে লাগাই অতীতের মূল্যায়ন আর ভবিষ্যতের পরিকল্পনা করতে।
সারাজীবন শুধু দৌড়ে যাই - কিসের জন্য? কি খুঁজতে? কি পেতে? - কিছুই জানি না। জানবো কেমন করে? কোনো কিছুতেই তো আমরা তৃপ্ত নই। এখন যেটা আনন্দ দিলো কিছুক্ষণ পরেই সেটা মূল্যহীন হয়ে গেলো। যদি আরও চাই করে দৌড়োতে থাকি তবে শীঘ্রই হাঁপিয়ে বসে পড়বো। নিজের ইচ্ছেতে লাগাম না টানলে বলগাহীন ঘোড়ার মতো উদ্দেশ্যহীন ভাবে শুধু দৌড়ে যাবো। তাই নিজের জীবনের মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করতে হবে যে সে কি চায়, নিজের জীবনের মানে খুঁজতে হবে। তবেই জীবনের উদ্দেশ্য সফল হবে।
প্রতিটি মুহুর্ত কে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে অনুভব করতে হবে। এটা বুঝতে হবে যে এখন যা আছে আমরা অসংখ্য বার চেষ্টা করলেও এই একইরকম মুহূর্ত কোনো ভাবেই পাবো না বা তৈরী করতে পারবো না - এটাই ধ্রুব সত্য । তাই বর্তমানকে উপভোগ করতে হলে তার সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে ভালোবাসতে হবে।
মহা ষষ্ঠী
ঋতুপর্ণা বসাক
১১.১০.২০২১
Beautiful realisation about MINDFULNESS. God bless dear
ReplyDeletethank you..
DeleteEto sokto rotto ei vabe bojhano jai jokhon nijey realise kore manush. Khub valo laglo. Aro likhe amader somriddho koro amader❤️
ReplyDelete:)
Deleteভালো লাগলো
ReplyDelete:)
DeleteLekhata mon chuye gelo maam
ReplyDeletethank you...:)
Deleteখুব ভালো লাগলো। সত্যি আমরা বর্তমান কে নিয়ে তেমন করে ভাবিনা। ভবিসত্যের দিকে তাকিয়ে থাকি। নয়তো অতীতের কথা ভাবি। এমনি ভাবে আরো লেখো। সবার চিন্তা কে উস্কে দাও।
ReplyDeletethank you..:)
Deleteএকদম বাস্তব সত্যি বলেছিল। বর্তমানের মূল্য আমরা দিতে জানি না।
ReplyDelete:)
Delete